প্রযুক্তি

কলড্রপের জন্য টকটাইম দিচ্ছে গ্রামীণফোন

কলড্রপের জন্য টকটাইম দিচ্ছে গ্রামীণফোন

বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে গ্রাহকদের কলড্রপের বিপরীতে জিপি-জিপি টকটাইম ফেরত দেওয়া শুরু করেছে গ্রামীণফোন।

আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে গ্রামীণফোন।

এক বিজ্ঞপ্তিতে দেশের অন্যতম মুঠোফোন অপারেটর গ্রামীণফোন বলেছে, গ্রাহকদের সেবার অভিজ্ঞতার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। নিজেদের নেটওয়ার্কে সর্বোত্তম সেবার অভিজ্ঞতা নিশ্চিতে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর রাত ১২টার পর থেকেই গ্রাহকদের প্রথম কলড্রপের বিপরীতে জিপি-জিপি টকটাইম ফেরত দেওয়া শুরু করেছে গ্রামীণফোন। জিপি-জিপি কলড্রপের কারণে সৃষ্ট অসুবিধার সম্মুখীন হওয়ায় গ্রাহকেরা এ টকটাইম পাবেন।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর জন্মদিনে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

এর আগে কলড্রপ হলে গ্রাহককে ক্ষতিপূরণ দিতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেয় বিটিআরসি। এখন থেকে একই অপারেটরে কথা বলার সময় প্রথম কলড্রপ হলেই গ্রাহক ক্ষতিপূরণ পাবেন। আগামী ১ অক্টোবর থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে গত সোমবার রাজধানীর রমনায় বিটিআরসি কার্যালয়ে কলড্রপ ও ক্ষতিপূরণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান